সম্প্রতি
ধানমণ্ডির সঙ্গীত ও আঁকা শেখার পাঠশালা সুরবিহার আয়োজন করে দিনব্যাপী পিঠা
উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের পরিচালনায়
এ সংস্কৃতির পাঠশালায় প্রতিবছরের মতো এ বছরও বর্ণাঢ্যভাবে সারা দেশের
বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলা
১১টায় শুরু হয় শীতবিষয়ক অংকন ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠান। সঙ্গীতে বিচারক
অতিথি হিসেবে অংশ নেন ইমপেরিয়াল কলেজের শিক্ষক, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত
শিল্পী এটিএম জাহাঙ্গীর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট
রন্ধনবিদ কেকা ফেরদৌসী।

No comments:
Post a Comment