Sunday, February 12, 2017

বাংলাদেশকে অলআউট করতে মরিয়া ভারত

মুশফিকের সেঞ্চুরির পর অনেকটা চাপে রয়েছে ভারত। মধ্যাহ্নের আগে বাংলাদেশকে অলআউট করতে না পারলে ভারতের ওপর চাপ আরো বাড়বে- এই আশঙ্কায় বোলার তাসকিনকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল ভারত। বার বার কোহলি বাহিনীর আপিলে শেষ মেষ মাঠ ছাড়েন তাসকিন আহমেদ।
তার সংগ্রহ ছিল ৮ রান। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিজে টিকে থাকাটা বড় হয়ে দেখা দিয়েছিল ভারতের জন্য। কারণ ঐতিহাসিক এ টেস্টটি ড্র হলেও বাংলাদেশের জন্য তা জয় আর ভারতের জন্য পরাজয়। এমনটাই বলছেন ধারাভাষ্যকাররা। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩৮৮ রান। মুশফিকের সংগ্রহ ১২৭ রান। সাথে আছেন কামরুল ইসলাম। স্বাগতিকদের চেয়ে ২৯৯ রান পিছিয়ে আছে বাংলাদেশ।

No comments:

Post a Comment