Wednesday, February 15, 2017

একসঙ্গে ১০৪ উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত

একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উপগ্রহগুলো উৎক্ষেপণ করা হয়। ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উঁচ্চতায় পৃথিবীর কক্ষপথে একসঙ্গে এতগুলো উপগ্রহ পাঠানোর ঘটনা এই প্রথম ঘটলো। উৎক্ষেপণ করা উপগ্রহগুলোর মধ্যে তিনটি ভারতের। ৮৮টি যুক্তরাষ্ট্রের।
বাকিগুলো ইসরাইল, কাজাখাস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের। '‌পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) নামের ৩২০ টন ওজনের একটি রকেটের সাহায্যে উপগ্রহগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইসরো। এরমধ্যে উপগ্রহগুলোর ওজন ১৫০০ কেজি, রিমোট সেনসিংয়ের ওজন ৬৫০ কেজি। এছাড়া রকেটটিতে ওয়ান এ এবং ওয়ান বি নামে দু’‌টি ১৫ কেজি ওজনের দুটি ন্যানো স্যাটেলাইটও রয়েছে।

No comments:

Post a Comment