বর্ষীয়ান
রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের লাশ সিলেটে নেয়ার পর কেন্দ্রীয় শহীদ
মিনারে শত শত মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। আজ সোমবার বেলা ১১টার একটু
আগেই তাঁর লাশবাহী হেলিকপ্টারটি সেখানে পৌঁছায়।
সকাল নয়টার পর হেলিকপ্টারে
করে সাবেক মন্ত্রী ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের লাশ ঢাকা থেকে সিলেটের
উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে তাঁর লাশ সুনামগঞ্জে নেওয়ার কথা। নির্বাচনী
এলাকায় (দিরাই-শাল্লা) নেওয়ার পর বিকেলে শেষকৃত্য হবে।

No comments:
Post a Comment