Tuesday, February 7, 2017

কৈলাস সত্যার্থীর নোবেল পদকের রেপ্লিকা চুরি

রবীন্দ্রনাথের পর দিল্লীর বাড়ি থেকে সমাজকর্মী কৈলাস সত্যার্থীর নোবেল পদকও চুরি হয়েছে। মঙ্গলবার ভোরে তার দিল্লির বাড়ি থেকে পদকটি চুরি হয় বলে পুলিশ জানিয়েছে। তবে সেটি আসল পদক নয়। আসল পদকটি সংরক্ষিত রয়েছে রাষ্ট্রপতি ভবনে। পুলিশ জানায়, রাজধানীর অভিজাত অলকানন্দা এলাকায় নোবেল জয়ী সমাজসেবী কৈলাসের বাড়ি। কাজের প্রয়োজনে বাড়িতে ছিলেন না তিনি। তিনি এখন আমেরিকায় রয়েছেন। আর এ সুযোগে চোরেরা তার পদকটি চুরি করে। পুলিশ আরো জানায়, নোবেল ছাড়াও তার অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। তবে ঘটনার সময় তার বাড়িতে নোবেল পদকের রেপ্লিকা রাখা ছিল।
পুলিশের ধারণা, ওই পদকটি যে আসল নয় তা হয়তো জানত না চোরেরা। স্থানীয় কয়েক জন অপরাধীসহ এলাকার সমস্ত পুরনো জিনিসের কারবারিদের আটক করেছে পুলিশ। ২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সমাজকর্মী কৈলাস সত্যার্থী। প্রটোকল অনুযায়ী নোবেলের আসল পদক রাখা হয় রাষ্ট্রপতি ভবনে। এর আগে শান্তিনিকেতন থেকে চুরি হয়েছিল রবীন্দ্রনাথের নোবেল পদকটি। সেই চুরির ঘটনাটি সিবিআই তদন্ত করেছিল। কিন্তু, এখনও পর্যন্ত তার কোনো হদিশ করতে পারেনি।

No comments:

Post a Comment