Monday, February 6, 2017

কলেজ ছাত্রীকে থাপ্পর, সেই বখাটে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজে ঢুকে প্রকাশ্যে ছাত্রীর গালে থাপ্পড় মারা সেই বখাটে যুবক প্রিতম ঘোষকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রিতম উপজেলার রাধানগর গ্রামের ঘোষপাড়া মহল্লার রাসমোহন ঘোষের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল।
সহকারি পুলিশ সুপার কসবা সার্কেল আবদুল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার দুপুরে আখাউড়া উপজেলা সদরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের কমনরুমে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ওই ছাত্রীর গালে থাপ্পড় মারে প্রিতম।এ ঘটনায় ওইদিনই ছাত্রীর বাবা আখাউড়া থানায় বখাটে প্রিতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

No comments:

Post a Comment