দুই
বাস চালকের বিরুদ্ধে আদালতের দেয়া দণ্ডাদেশের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত
কর্মসূচি অনুযায়ী বরিশালেও বাস ধর্মঘট চলছে। এতে জেলায় দূরপাল্লা ও
অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ বাস বন্ধের ঘটনায়
মঙ্গলবার বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছানোর মত কোনো যানবাহন না
পেয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস
টার্মিনালে গিয়ে দেখা গেছে, সেখান থেকে অভ্যন্তরীণ কিংবা দূরপাল্লা রুটে
কোনো বাস চলাচল করছে না।
বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন,
কেন্দ্র থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী বাস চালাচ্ছেন না শ্রমিকরা। মালিকরাও এ
সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এদিকে নগরির রূপাতলি অভ্যন্তরীণ
বাস টার্মিনালে চলছে এর বিপরিত চিত্র। সেখানেও দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব
রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সেখানকার শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান
আহম্মেদ জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বাস ধর্মঘট চলছে। এখান থেকে
দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটে কোনো বাস চলাচল করছে না।

No comments:
Post a Comment