Sunday, February 26, 2017

চেন্নাইয়ে ২ নারীর ১ জন ধর্ষিতা

ভারতের জন্য ভয়ানক তথ্য। চারদিকে যখন শ্লীলতাহানি, গণধর্ষণের মতো ঘটনা ঘটছে তখন ভারতের চেন্নাই নগরীতে অবস্থা আরো ভয়াবহ। কোয়েম্বাতুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষায় জানা গেছে, চেন্নাইয়ে প্রতি দু'জন নারীর মধ্যে একজন শ্লীলতাহানির শিকার হন!‌ ধর্ষিত হন। লোকলজ্জার ভয়ে মাত্র ১০ শতাংশ মহিলা পুলিশে রিপোর্ট করেন। বাকিরা মুখ বুজে সব সহ্য করেন। স্বেচ্ছাসেবী সংগঠনটি বেসান্ত নগর, সাইদাপেত, সেমেনচেরি, কাশিমেদু, রামাপুরাম, ব্যাসারপারির মতো জায়গায় সমীক্ষা চালিয়েছিল। মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী ভি কন্নদাসান বলেছেন, ‘‌গরিব ঘরের মেয়েরাই সবচেয়ে বেশি যৌন লাঞ্ছনার শিকার হন। সচেতনতার অভাবই মূল কারণ।’
সমীক্ষায় আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে। চেন্নাই শহরে প্রতি পাঁচজন নারীর মধ্যে অন্তত একজনের ১৫ বছরের মধ্যেই বিবাহ হয়ে যায়। দুই মাস ধরে ১০০০ নারীর মধ্যে সমীক্ষা চালানো হয়। তাদের মধ্যে ৪০০ জন নারী জানিয়েছেন তাদের ২০ বছর হবার আগেই বিবাহ হয়ে গিয়েছিল। স্বামীদের বয়স ছিল অনেক বেশি। যার মধ্যে ৪০ শতাংশ নারীই বৈবাহিক জীবনে অখুশি। স্বামীর ঘর ছেড়ে দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রেও হাল একই। ৪০ শতাংশ নারী প্রাইমারি স্কুলের গন্ডি পেরোন। মাত্র ২ শতাংশ নারী গ্রাজুয়েট। যার কারণ হিসেবে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নারীরা জানিয়েছেন, ন্যাপকিন কেনার টাকাই তাদের কাছে থাকে না। স্কুলে যাব কীভাবে?‌ সরকার এই বিষয়গুলোতে নজর দেবে কী?‌

No comments:

Post a Comment