প্লেবয়
সাময়িকী ঘোষণা দিয়েছে, গত বছরের একটি সিদ্ধান্ত বাতিল করে তারা আবারও
নগ্ন নারীদের ছবি প্রকাশ শুরু করবে। খবর বিবিসির। প্লেবয়ের নতুন চিফ
ক্রিয়েটিভ কর্মকর্তা কুপার হেফনার এক টুইটবার্তায় বলেছেন, 'নগ্নতা
পরিত্যাগ করার ওই সিদ্ধান্ত ছিল পুরোপুরি ভুল।' তিনি আরও লেখেন, 'আজ আমরা
আমাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছি এবং সবাইকে জানাতে যাচ্ছি আমরা কারা।'
মার্কিন এই সাময়িকীটি তাদের মার্চ-এপ্রিলের সংখ্যার একটি বিজ্ঞাপনে তাদের
বিশেষ একটি ছবি ব্যবহার করেছে, যেখানে হ্যাশট্যাগে বলা হয়েছে, 'ন্যাকেডইজ
নরমাল' বা নগ্নতা স্বাভাবিক।' সামাজিক মাধ্যমে অনেকেই একে স্বাগত জানিয়েছে বলছেন, ভালো সিদ্ধান্ত। আবার অনেকে এর সমালোচনা করে বলেছেন, তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের বিক্রি ভালো হচ্ছে না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment