Thursday, February 9, 2017

এবার তৈমুর নামের ব্যাখ্যা দিলেন কারিনা

সন্তানের নাম নিয়ে এর আগে ব্যাখ্যা দিয়েছেন সাইফ আলি খান। তবে চুপ ছিলেন মা কারিনা কাপুর। এবারে মুখ খুললেন তিনি। জানালেন কেনো সন্তানের নাম তুর্কী শাসক তৈমুর লঙ্গের সঙ্গে মিলিয়ে রাখলেন। কারিনা বলেন, ‘গোটা বিষয়টাই অদ্ভুত এবং অবাস্তব। আমি জানি না তৈমুরের বিষয়টা সকলে কেন ব্যক্তিগতভাবে নিলেন। জীবিত বা মৃত যে কোনো ব্যক্তির নামেই তো আমরা ছেলের নাম রাখতে পারি।’
এর আগে ছেলের নামের ব্যাখ্যা দিয়েছিলেন সাইফ। তিনি জানিয়েছিলেন, তাদের দু’জনেরই তৈমুর নামের মানেটা বেশ পছন্দের। তুরস্কের শাসক তৈমুর লঙ্গের ঐতিহ্য সম্পর্কে তারা জানতেন। তবে তাদের ছেলের নামটা পার্সিয়ান, যার মানে লোহা। গত বছরের ২০ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দেন কারিনা কাপুর। তাদের সন্তানের নাম রাখেন তৈমুর। এরপর থেকেই মূলত নাম রাখা নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে। সূত্র: এবেলা।

No comments:

Post a Comment