ময়মনসিংহের
ভালুকায় এক সড়ক দুর্ঘটনায় দাদা ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা
ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের
বাজার নামক স্থানে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
সকালে ভরাডোবা ক্লাবের বাজার এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে আব্দুর রহমান
মন্ডল (৬৫) উর্মীকে (১৮ মাস) কোলে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। এ সময়
ময়মনসিংহগামী মাছের ড্রামভর্তি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই
আব্দুর রহমান ও হাসপাতালে নেয়ার পর তার নাতনী উর্মী মারা যায়। উর্মী নিহত
আব্দুর রহমানের ছেলে কামরুল ইসলামের শিশুকন্যা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment