কুমিল্লায়
বর্ণাঢ্য নানা আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুরে যুগান্তরের কুমিল্লা ব্যুরো অফিসে কেক কাটার মধ্য দিয়ে
কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা ও নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা
হয়। অনুষ্ঠানে কুমিল্লার সর্বস্তরের সাংবাদিক, সুশীল সমাজ, স্বজন সমাবেশ, ও
শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
জানা যায়, সত্যোর সন্ধানে
নির্ভিক দৈনিক যুগান্তর ১৮ বছরের পদার্পন করলো। গণ মানুষের প্রিয় এ
মুখপত্রটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কুমিল্লায় সর্বস্তরের সাংবাদিক,
সুশীল সমাজ, স্বজন সমাবেশ, ও শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করে
যুগান্তরের আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। যুগান্তরের কুমিল্লা
ব্যুরো প্রধান তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে ব্যুরো রিপোর্টার আবুল
খায়েরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা
প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, বিটিভির কুমিল্লা প্রতিনিধি
জাহাঙ্গীর আলম রতন, উত্তেফাকের প্রতিনিধি লুৎফুর রহমান, একাত্তর টিভির
প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, শাহীন মির্জা,গোলাম কিবরীয়া, জাহিদ হাসান,
অ্যাড. রফিকুল ইসলাম হিরা প্রমুখ।

No comments:
Post a Comment