Wednesday, February 15, 2017

ট্যাংক নিয়ে রোমানিয়ায় মার্কিন সেনারা

রোমানিয়ায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম নিয়ে পৌঁছেছে পাঁচ শ' মার্কিন সেনা। পূর্ব ইউরোপীয় ন্যাটো-সদস্য দেশটির প্রতিরক্ষা জোরদার করার উদ্দেশ্য মার্কিন সেনারা সেখানে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া-ন্যাটো উত্তেজনা নতুন করে তুঙ্গে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বুখারেস্টের মার্কিন দূতাবাস জানিয়েছে, রোমানিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী একটি বন্দরে এ সব সেনা অবতরণ করেছে।
রাশিয়ার 'আগ্রাসনের' মুখে ন্যাটোর পূর্বাঞ্চলকে শক্তিশালী করার অংশ হিসেবে এ সব সেনা সেখানে গেছে বলেও জানানো হয়েছে। রোমানিয়ার মার্কিন রাষ্ট্রদূত হ্যান্স জি ক্লিম বলেছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে এ সব সেনাকে মোতায়েন করা হবে। পর্যায়ক্রমিক ভিত্তিতে মার্কিন সেনারা সেখানে থাকবে বলেও জানান তিনি। মার্কিন সেনারা বহুজাতিক নানা মহড়ায় অংশ নেয়ার পাশাপাশি তাজা গুলি ব্যবহার করে অনুশীলনও চালাবে। এ অনুশীলন রোমানিয়ার মিহালি কোগালনিস্কু বিমান ঘাঁটিতে চালানো হবে বলে জানানো হয়েছে।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment