শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরি সংসদ ২০১৭ এর
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে অধ্যাপক ড.
সৈয়দ সামসুল আলম ও সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মুহিবুল আলম
নির্বাচিত হয়েছেন।
রোববার বিশ্ববিদ্যালয় ক্লাবে দিনভর ভোটগ্রহণ শেষে রাত
১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.
মুশতাক আহমেদ। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টিতেই জয় লাভ করে আওয়ামীপন্থী
শিক্ষকদের সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
বাকি দুইটি পদে আওয়ামী-বামপন্থী প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও
মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ জয়লাভ করে। নির্বাচন কমিশন
সুত্রে জানা যায়, মোট ৫১৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩৬৯ জন শিক্ষক।
সভাপতি পদে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ১৬৬ ভোট ও
সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যন্ড পলিমার সায়েন্স বিভাগের
সহযোগী অধ্যাপক মুহিবুল আলম ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। একই প্যানেল থেকে
কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আনোয়ার হোসাইন, যুগ্ম-সম্পাদক
পদে লোক প্রশাসন বিভাগের চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী,
সদস্য পদে সিএসই
বিভাগের সাইফুল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের আফজাল হোসেন, গণিত বিভাগের
আনোয়ারুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের ওমর ফারুক ও নৃবিজ্ঞান বিভাগের
কারিমা বেগম নির্বাচিত হন। এছাড়া আওয়ামী-বামপন্থী প্যানেল থেকে সহসভাপতি
পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড.
জহির বিন আলম ও সদস্য পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স
বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আখতারুল ইসলাম নির্বাচিত হন। এবারের নির্বাচনে
বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী
জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম’ কোন পদ পায়নি।

No comments:
Post a Comment