পাঁচ
লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত গেয়ে এবার বিশ্ব রেকর্ড গড়ল
ভারত। হিন্দু জাতীয়তাবাদী নেতা নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে ৫ লাখ ৯
হাজার ২৬১ জন দেশটির জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গেয়ে গিনেস বুকে নাম
লিখিয়েছে। রাজ্যের একটি হিন্দু মন্দির উদ্বোধন উপলক্ষে রেকর্ড সৃষ্টিকারী এ
আয়োজন করা হয়।
এএফপি এ খবর জানিয়েছে। আয়োজনকারীরা তাদের ওয়েবসাইটে বলেছেন,
এ আয়োজন প্রায় ১০ লাখ মানুষকে আকৃষ্ট করেছিল। তবে ৫ লাখের কিছু বেশি
মানুষের জন্য জায়গা সংকুলান করা গেছে। এ আয়োজন ২০১৪ সালে ঢাকায় ২ লাখ ৫৪
হাজার ৫০০ জনের অংশগ্রহণে বাংলাদেশের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছে। আয়োজক
কমিটির চেয়ারম্যান পরেশ গ্যাজেরা বলেন, ‘এ রেকর্ড অর্জন করতে পেরে আমরা
গর্বিত। কেননা এ আয়োজনে আগের বাংলাদেশের রেকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ লোক
অংশগ্রহণ করেছে।’

No comments:
Post a Comment