নিম্ন
আদালতে বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সংশ্লিষ্টদের
আরো দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি
সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন। বিষয়টি আজ
আদালতে উপস্থাপিত হলে এটর্নি জেনারেল মাহবুবে আলম একটি সময়ে আবেদন পেশ
করেন। এই আবেদন গ্রহণ করে আগামী ১৪ মার্চ বিষয়টির ওপর পরবর্তী তারিখ ধার্য
করা হয়। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকে মাসদার হোসেন মামলায় ১৯৯৯
সালের ২ ডিসেম্বর ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয় সর্বোচ্চ আদালত।
ওই রায়ে
নিম্ন আদালতের বিচারকদের চাকুরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের
নির্দেশনা ছিল। গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া বিধিমালা প্রস্তুত
করে সুপ্রিম কোর্টে পাঠায়। পরে সুপ্রিম কোর্ট ওই বিধি সংশোধন করে তা গেজেট
আকারে প্রকাশের নির্দেশ দেয়। সূত্র: বাসস

No comments:
Post a Comment