Sunday, February 5, 2017

ট্রলারে মিলল হরিণের মাংস, মাথা ও চামড়া

বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ৪ মণ হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া ও ৪টি মাথাসহ একটি নামবিহীন ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। রোববার ভোররাত ৩টার দিকে বিষখালী নদীর নিশানবাড়িয়া ঘাট থেকে এগুলো জব্দ করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. হাসানুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসানুর রহমান জানান, বিষখালী নদীতে নিয়মিত অভিযানকালে একটি ট্রলারকে ধাওয়া করা হয়। পরে রাত ৩টার দিকে বিষখালী নদীর নিশানবাড়িয়া ঘাটে ট্রলারটি নোঙর করে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় নামবিহীন ট্রলার, ৪ মণ হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া ও ৪টি হরিণের মাথা জব্দ করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত ট্রলার, মাংস, মাথা ও চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment