ফিল
হিউজের স্মৃতিই যেন ফিরে এসেছিল হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে। সরাসরি
হেলমেটে বল হজম করে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেলেন ব্যাটসম্যান। অবশ্য
সকলকে স্বস্তি দিয়ে উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গেই। সংশ্লিষ্ট ব্যাটসম্যান
বাংলাদেশী ওপেনার সৌম্য সরকার। বোলার ছিলেন ভুবনেশ্বর কুমার। জয়ের জন্য
প্রয়োজন ৪৫৯ রান। পাহাড়প্রমাণ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে
তামিমকে হারাতে হলেও তিন নম্বরে নামা মুমিনল হককে নিয়ে ক্ষয়ক্ষতি সামাল
দিচ্ছিলেন সৌম্য।
সপ্তম ওভারে বল করছিলেন ভুবনেশ্বর কুমার। সেই ওভারের শেষ
বলে ভুবনেশ্বর শর্ট বল করেছিলেন বাঁ হাতি সৌম্যকে। শরীর লক্ষ্য করে ছুটে
আসা বল থেকে হঠাৎই চোখ সরিয়ে নেন তিনি। সেই সময়েই সজোরে বল আঘাত করে তার
হেলমেটে। হেলমেটের গার্ডও ছিটকে পড়ে যায়। অন্য প্রান্তে থাকা মুমিনল-সহ
মাঠের সমস্ত ভারতীয় ক্রিকেটারই ছুটে আসেন উদ্বিগ্ন মুখে। তবে প্রাথমিক
বিহ্বলতা কাটিয়ে উঠে দাঁড়ান সৌম্য। স্বস্তি ফেরে ভারতীয় ক্রিকেটারদেরও।
ভুবনেশ্বর কুমারের মিলিটারি পেস বলে রক্ষা! মোহাম্মদ সামি কিংবা উমেশ
যাদবের ঝোড়ো গতির পেস হলে কী হতো, ভাবতেই শিউরে উঠছেন সবাই।

No comments:
Post a Comment