মার্কিন
সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা সিরিয়ায় বোমা হামলা চালিয়ে আল-কায়েদার
১১ সদস্যকে হত্যা করেছে। এদের মধ্যে একজন প্রবীণ নেতা ও আত্মঘাতী বোমা
হামলাকারী বিশেষজ্ঞ রয়েছে। পেন্টাগণ জানিয়েছে,
ফেব্রুয়ারি মাসের ৩ ও ৪
তারিখে ইদলিবের কাছে বিমান হামলায় নিহতদের মধ্যে আল-কায়েদার প্রবীণ নেতা
আবু হানি আল-মাসরিও ছিলেন। আল-মাসরি ১৯৮০ ও ৯০ এর দশকে আফগানিস্তানে
আল-কায়েদার প্রশিক্ষণ শিবিরগুলোর তত্ত্বাবধান করতেন। তিনি আল-কায়েদার
প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ও বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে কাজ
করতেন।

No comments:
Post a Comment