কক্সবাজারের
চকরিয়ায় একটি পিকনিক বাসের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী পুলিশ সদস্য নিহত
হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল এনামুল হক(৩৭) চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড
স্টেশন পাড়ার মৃত আব্দুর রশিদের পুত্র। তিনি সিএমপিতে চাকুরিরত ছিলেন। এ
ঘটনায় আরো অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং
ইনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ
ফাঁড়ির এ এসআই নুরু। তিনি জানান, সকালে একটি হাইয়েচ মাইক্রোবাসে করে
চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী
এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ জালাল পরিবহনের একটি পিকনিকের বাস
ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

No comments:
Post a Comment