Sunday, February 12, 2017

ফিলিপাইনে আফটারশক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি নগরীতে রোববার কয়েক হাজার লোক রাস্তায় জড়ো হয়েছে। নগরীটিতে দুই দিন আগের ভয়াবহ ভূমিকম্পের পর পরবর্তী কম্পন অব্যাহত থাকায় মানুষ বাড়িতে থাকতে ভয় পাচ্ছে।
কর্মকর্তাদের মতে, শুক্রবার রাতে মিন্দানাও দ্বীপের পাশের এলাকা ও সুরিগাওয়ে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ছয়জনের মৃত্যু, দুই শতাধিক লোক আহত এবং এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। দ্বিতীয় দিনের মতো মানুষ তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ছেড়ে রাস্তায় রাত কাটিয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় তারা কম্বল ও মোটা ছালা গায়ে জড়িয়ে রাত কাটিয়েছে।

No comments:

Post a Comment