নারী
নির্যাতনের মামলায় ক্রিকেটার সানির রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে
কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম
সরাফুজ্জামান আনসারী দুটি আবেদন নাকচ করেন। রোববার সকালে সানিকে আদালতে
হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
পরে
বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ
দেন। এদিকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ১৫ ফেব্রুয়ারি সানির জামিন
শুনানি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে নারী নির্যাতনের মামলায় তদন্ত প্রতিবেদন
দাখিলের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য রয়েছে।

No comments:
Post a Comment