Tuesday, February 21, 2017

মুশফিকের উপরই আস্থা রাখছে বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর উইকেটরক্ষকের দায়িত্ব ভালোভাবেই করে গেছেন। তবে গত কয়েক বছর ধরে উইকেটের পেছনে ভালো যাচ্ছে না মুশফিকের। ষ্ট্যাম্পের পেছনে কখনো ক্যাচ মিস কিংবা কখনো স্ট্যাম্পিং মিস। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার স্ট্যাম্পিং মিস করাতে খেসারত দিতে হয়েছিলো দলকে। প্রশ্ন উঠে টেস্ট ক্রিকেটে তার অধিনায়কত্ব নিয়েও। ব্যাটিংয়ে ভালো করেও ভক্তদের মন জয় করতে ব্যর্থ হন মুশফিক। তবে তিনি বরাবরই বলে আসছেন,
কিপিং-ব্যাটিং-ক্যাপ্টেন্সি তিনটি কাজই উপভোগ করেন। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন গুঞ্জন উঠেছিলো মুশফিকের কিপিং ও অধিনায়কের দায়িত্বে থাকা নিয়ে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন ব্যাটিং-কিপিং-অধিনায়কত্ব তিন বিভাগই উপভোগ করছেন মুশফিক। আর মুশফিকের উপর পুরো আস্থা রাখছেন আকরান খান ও বিসিবি। আকরান খান বলেন, “শেষ যে টেস্টটা আমরা খেলেছি সেখানে আমরা পাঁচ দিন পর্যন্ত খুবই ভালো খেলেছি। মাঠে কিন্তু বেশি সময় মুশফিকই ছিল। ১৬০ ওভার সে ফিল্ডিং করলো, তারপরে এসে সে শতক হাঁকালো, আবার সে ফিল্ডিং করলো। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল মুশফিক কি চাচ্ছে। আমাদের মনে হয় এই বিষয়ে তার মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। মুশফিকের উপর আগেও বিসিবি আস্থা রেখেছিলো, এখনো তার উপর আস্থা আছে। ও যেটা চায় সেটাকেই আমরা সমর্থন করবো।”

No comments:

Post a Comment