সুন্দরবনের
সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকার পশুরতলা ভারানিখালে র্যাবের
সঙ্গে জলদস্যু নুরু বাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় নুরু বাহিনী
প্রধান নুর হোসেন নুরু ও তার সেকেন্ড ইন কমান্ড আব্বাসকে আটক করা হয়। তাদের
কাছ থেকে জব্দ করা হয়েছে ৪টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড
গোলাবারুদ। সোমবার ভোরে দুই ঘণ্ডাব্যাপী এই গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির
শেষ পর্যায়ে সকালে তাদের আটক করা হয়। র্যাব- ৮ এর মেজর আদনান জানান, আটক
দুইজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে এ
ঘটনায় অন্যরা অস্ত্র ফেলে পালিয়ে গেছে। শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর
রহমান জানান, র্যাবের সঙ্গে গুলিবিনিময়ের পর দুইজনকে অস্ত্রসহ আটক করা
হয়েছে বলে শুনেছি। তবে এর বেশি কিছু জানাতে পারেননি ওসি।

No comments:
Post a Comment