মিয়ানমারের
রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
পরিচালিত নৃশংসতার কড়া সমালোচনা করেছেন খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয়
গুরু পোপ ফ্রান্সিস। বুধবার সাপ্তাহিক ভাষণে পোপ বলেন, মুসলিম ও সাংস্কৃতিক
বিশ্বাস নিয়ে বেঁচে থাকার ইচ্ছার কারণেই রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে।
তাদের ওপর চলছে নির্যাতন ও বর্বরতা। মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর
পরিচালিত সরকারি বর্বরতার বিষয়ে গত সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।
এ
প্রতিবেদন প্রকাশের পরই মিয়ানমারের কঠোর সমালোচনা করলেন পোপ। জাতিসংঘ
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তরাংশের রাখাইন প্রদেশে রোহিঙ্গা
মুসলিমদের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। সেখানে
নির্বিচারে নারী-পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। চলছে ধর্ষণ ও বাড়ি-ঘরে
অগ্নিসংযোগের ঘটনা। এসব ঘটনার সমালোচনা জানিয়ে পোপ বলেন, 'তারা (রোহিঙ্গা)
বছরের পর বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছে। তাদের নির্যাতন চলছে। তাদের
হত্যা করা হচ্ছে, কারণ তারা নিজেরদের সংস্কৃতি ও মুসলিম বিশ্বাস নিয়ে বাস
করতে চায়। আর এ কারণেই তাদের মিয়ানমার থেকে বের করে দেয়া হয়েছে। কিন্তু
তারা ভালো, শান্তিপ্রিয়। তারা খ্রিষ্টান নয়। তবে তারা আমাদের ভাইবোন।'

No comments:
Post a Comment