Monday, February 6, 2017

ভালোবাসার তিনটি নির্বাচিত গল্প

‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ ক্যাম্পেইনে আসা অসংখ্য গল্পের মাঝে নির্বাচিত হল তিনটি সেরা গল্প। বিজয়ী তিন গল্পকার হলেন তরিকুল ইসলাম তপু, আতিয়া অনুলী ও মনসুর আহমেদ। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের তিনটি নাটক।
এর মধ্যে মনসুর আহমেদ রচিত ‘তোমার পিছু পিছু’ নামের নাটকটি পরিচালনা করছেন মাবরুর রশিদ বান্নাহ। এতে অভিনয় করেছেন তাহসান ও মীম। তরিকুল ইসলাম তপু রচিত ‘মেঘ এনেছি ভেজা’ নাটকটি পরিচালনা করছেন রুবায়েত মাহমুদ। অভিনয় করেছেন সাবিলা এবং সিয়াম। আতিয়া অনুলী রচিত ‘কেউ জানে না’ নাটকটি পরিচালনা করেছেন আর বি প্রীতম। এতে অভিনয় করেছেন মেহজাবিন ও জোভান। আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ৩টি পরপর প্রচার হবে।

No comments:

Post a Comment