নারায়ণগঞ্জের
কাঁচপুরে একটি তৈরি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল
সাড়ে ৭টার দিকে কাঁচপুর এলাকার ডব্লিউজি-৪ ভবনে ওপেক্স গ্রুপের সিনহা
গার্মেন্টসের ১২তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায়
আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স হেড কোয়ার্টারের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, সকাল
সাড়ে ৭টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই কারখানার ১২তলায় আগুন লাগে।
পরে ফায়ার সাভির্সের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন
নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার সুতা, ফেব্রিক্স ও মেশিনারি সামগ্রিসহ
মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। সিনহা গার্মেন্টসের জিএম তাজোয়ার হোসেন
যুগান্তরকে জানান, আগুনের পরপরই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আগুনে
কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি জানানো সম্ভব হচ্ছে না। পরে তদন্ত করে
বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

No comments:
Post a Comment