Thursday, February 23, 2017

ট্রাম্পের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন মোদি

বিভিন্ন দেশের অভিবাসীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্রে দক্ষ ভারতীয়দের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি না করার আহ্বান জানান তিনি। এদিন মার্কিন কংগ্রেসের ২৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে এ আহ্বান জানান মোদি। সাতটি মুসলিম দেশের ওপর ট্রাম্পের নির্বাহী আদেশ আদালতে স্থগিত হওয়ার পরও ভারতসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আটকে দেয়া হয়।
তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দেশটিতে প্রবেশ করতে দেয়া হয়নি। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না ভারত। আমেরিকার মতো দেশে দক্ষ কর্মীদের জন্য ভারসাম্য বজায় রেখে ট্রাম্প সরকারের সুচিন্তিত ও দূরদর্শী সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন মোদি। এমনটা না হলে ক্রমেই যুক্তরাষ্ট্রের বিপুল শ্রমবাজারে ভাটা পড়তে বাধ্য। মোদি বলেন, ‘এতদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ভারতীয় কর্মচারীরা উন্নয়নের শিখরে নিয়ে গেছে। তাদের কাজ করতে না দিয়ে যুক্তরাষ্ট্র সরকার কী চাইছে? ট্রাম্পের সঙ্গে আমার একাধিক বিষয়ে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি সব সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি।’

No comments:

Post a Comment