পিরোজপুরের
কাউখালীতে উপজেলা সদরের উত্তর বাজার পুরাতন হাসপাতালের সামনে উজিয়াল খান
মৌজায় বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাইনবোর্ড ঝুলিয়ে ১৬ বর্গ
মিটার খাস জমি দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা। এমনকি তারা খাসজমি
বন্দোবস্ত মালিককে উচ্ছেদের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। খাসজমি
বন্দোবস্ত জমির মালিক ডাঃ মোঃ ইউনুস হোসেন জানান, উপজেলার কাউখালী সদর
ইউনিয়নের উজিয়াল খান মৌজায় ১৬ বর্গ মিটার জমি ২০১৪ সালের মে মাসে সরকারি
জমির ডি,সি,আর প্রাপ্ত হই।
কিন্তু গত ২ ফেব্ররুয়ারী আমার জমিতে গিয়ে দেখি
বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাইনবোর্ড দুটি বাঁশের খুটি দিয়ে
লাগানো। আমি সাইবোর্ড দেখে উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সম্পাদকের সাথে
যোগাযোগ করলে তারা সাইনবোর্ড টানানোর ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।
ডাঃ ইউনুস তার সরকারি বন্দোবস্ত জমির ওপর থেকে রাজনৈতিক সংগঠনের সাইনবোর্ড
সরানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন বলে জানান। এ ব্যাপারে কাউখালী উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন বলেন, সরকারি খাস
জমিতে সাইনবোর্ড টানানোর ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের কেউ জড়িত না। আমি এবং
সভাপতি এ ব্যাপারে জানিনা। আওয়ামীলীগ জমি দখল করে অফিস বানানোর রাজনীতি
করে না।

No comments:
Post a Comment