মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী মনে করেন, আগামী ৫-১০ বছরের
মধ্যেই একাধিক ইস্যুতে সংঘাত বাঁধতে পারে যুক্তরাষ্ট্রও চীনের৷ বিতর্কিত
দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য রুখতেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ,
এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার৷ হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা ও ট্রাম্পের
সহযোগী স্টিভ ব্যানন সম্প্রতি একটি রেডিও শোয়ে এই আশঙ্কা প্রকাশ করেছেন৷
তার মতে, শুধু দক্ষিণ চীন সাগরে আধিপত্যই আগামী দিনে দুই দেশের মধ্যে
সবচেয়ে বড় স্বার্থের সংঘাত ঘটাবে৷ ব্যানন বলেছেন, “কোনো সন্দেহ নেই যে চীন
ওই বিতর্কিত দ্বীপে সামরিক সরঞ্জাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক
আঘাত হানতে সক্ষম অস্ত্রশস্ত্র বসাচ্ছে৷” আমেরিকার ঘাড়ের কাছে কোনো
কমিউনিস্ট দেশ নিঃশ্বাস ফেললে আমেরিকাও যে ছেড়ে কথা বলবে না, সেটাও
ঠারেঠারে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী৷ তবে তার আশঙ্কা,
যুদ্ধ বাঁধলে শুধু আমেরিকা ও চীনই যে জড়িয়ে পড়বে এমনটা নয়৷ জাপান,
রাশিয়া-সহ অন্তত ৬টি দেশও এই যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ
করেছেন স্টিভ ব্যানন৷

No comments:
Post a Comment