Tuesday, February 28, 2017

রাজধানীতে ৯ অপহরণকারী গ্রেফতার : অপহৃতকে উদ্ধার

রাজধানী ঢাকার আগারগাঁও থেকে ৯ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃতকে। আজ মঙ্গলবার সকালে আগারগাঁও বিএনপি বস্তি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২। র‌্যাবের মিডিয়া উইং সূত্রে জানা যায়, অপহৃত শাওনকে (২২) গতকাল শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছিল।
তার বাসা মিরপুরে। তাকের অপহরণের পর দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

No comments:

Post a Comment