Tuesday, February 28, 2017

১০ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

খুলনা বিভাগের ১০ জেলায় চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শ্রমিক ফেডারেশনের দাবী প্রশাসনের সহযোগিতার আশ্বাসে তারা তা প্রত্যাহার করেছেন।খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, সোমবার বেলা পৌনে ২টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। সেই দুর্ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের আদালত আসামি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ধর্মঘটে নামেন। ধর্মঘটের দ্বিতীয় দিনে পরিবহন শ্রমিকদের সঙ্গে সমঝোতার লক্ষ্যে সোমবার দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন বৈঠকে বসে। বৈঠক শেষে জেলা প্রশাসক নাজমুল সাংবাদিকদের বলেন, যেহেতু আদলতের সিদ্ধান্তের বাইরে কারও কিছু করার নেই - এ বিষয়টাই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

No comments:

Post a Comment