Monday, February 20, 2017

কলম্বিয়ায় বোমা হামলা

কলম্বিয়ার রাজধানীতে রোববার এক বিস্ফোরণে অন্তত ২৬ জন আহত হয়েছেন। বুলরিংকে লক্ষ্য করে চালানো এ হামলায় যারা আহত হয়েছে তাদের অধিকাংশই পুলিশ। এসব পুলিশ বুলরিং পাহারার দায়িত্বে ছিলো। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান ফার্নান্ডো ক্রিস্টো টুইটারে বলেন, ‘আমরা এই বোমা হামলার নিন্দা জানাচ্ছি। এ ধরনের সহিংসতা কোন মতেই গ্রহণযোগ্য নয়।
আমরা জানাচ্ছি যে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে এতে কেউ নিহত হয়নি।’ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই ঘটনায় ২৬ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জন বেসামরিক ও বাকিরা পুলিশের সদস্য। তবে সিটি হল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে চার জন বেসামরিক লোক। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে ছয়জনের দেহে অস্ত্রোপচার চলছে। চার পুলিশ সদস্য দৃষ্টিশক্তি হারাতে পারে। ম্যাকারেনা এলাকার প্লাজা সান্তামারিয়া বুলরিংয়ের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

No comments:

Post a Comment