আমেরিকা
গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস কোলকে ইয়েমেন উপকূলে মোতায়েন
করেছে। ইরানের সাথে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো। নাম
প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছেন,
দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালীর কাছে পৌঁছেছে ইউএসএস
কোল।
মার্কিন এ যুদ্ধজাহাজ টহল দেয়া এবং অন্য জাহাজকে প্রহরা দিয়ে নিয়ে
যাওয়ার কাজ করবে। মার্কিন দুই কর্মকর্তা আরো বলেন, ইয়েমেনে হুথি
আনসারুল্লাহ বাহিনীর হাত থেকে পানিপথ রক্ষার জন্য এ রণতরীকে সেখানে পাঠানো
হয়েছে। তারা আরো দাবি করেন, হুথি যোদ্ধারা ইরানের সমর্থক। ইরানের বিরুদ্ধে
সব ধরণের পদক্ষেপের কথাই বিবেচনা করা হচ্ছে বলে ট্রাম্প ঘোষণা করার পরই এ
পদক্ষেপ নেয়া হলো। সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment