*বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
**আমার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। সে সব নাটকের শুটিং করছি এখন। বছরের বেশিরভাগ সময় ধারাবাহিক নাটকের শুটিং করি। এগুলোর জন্য শিডিউল দেয়া থাকে আগে থেকেই। সে জন্য একক নাটকে খুব কম অভিনয় করা হয়। অভিনয়ের বাইরে ঢাকা, কক্সবাজার, বগুড়ায় চারটি নাচের শো’তে অংশ নিতে যাচ্ছি। এগুলো নিয়েও কিছু ব্যস্ততা যাচ্ছে।
*খণ্ড নাকি ধারাবাহিক- কোন নাটকে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
**একক নাটকে অভিনয় করতে বেশি ভালো লাগে। কারণ কম সময়ে নাটকের শুটিং শেষ করা যায়। দর্শকরাও একক নাটক দেখতে বেশি পছন্দ করেন।
*কিছুদিন আগে মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন ...
**গত কোরবানির ঈদে একটি নাটকে মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করেছিলাম। অনেকদিন পর আবার তার সঙ্গে কাজ করলাম। নাটকটির নাম এ মুহূর্তে মনে পড়ছে না। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় মিস করতে চাই না। তার সঙ্গে কাজ করার মজাই আলাদা। যে কোনো নাটকের চিত্রনাট্যে তিনি অনেক কিছু নিজে থেকে যোগ করেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
*সম্প্রতি নাঈমের সঙ্গে কোন নাটকে অভিনয় করেছেন?
**কয়েকটি খণ্ড নাটকে নাঈমের সঙ্গে অভিনয় করেছি। তবে সম্প্রতি যে নাটকের শুটিং শেষ করেছি তার নাম হচ্ছে ‘শ্রেয়ার শেষ ঠিকানা’। নাটকটির গল্প আমার কাছে অসাধারণ লেগেছে।
*থাইল্যান্ড থেকে ঘুরে এলেন। এটা কী আপনাদের হানিমুন ছিল?
**আসলে এটা হানিমুন কি না বলতে পারব না। কারণ বিয়ের পর আমরা দু’জন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। পরিবারের সবাই থাকার কারণে পারিবারিকভাবেই সেখানে যাওয়া হয়। তবে এবারই প্রথম শুধু দু’জন দেশের বাইরে ঘুরে এলাম। দারুণ কিছু সময় কাটিয়েছি। অনিন্দ্য মামুন

No comments:
Post a Comment