ভারতের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আপাতত পূর্ণ হচ্ছে না শশীকলার। আয়ের
সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তার বিরুদ্ধে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ
দিয়েছে দেশটির শীর্ষ আদালত। এই রায়ের ফলে আগামী ১০ বছর পর্যন্ত নির্বাচনেই
দাঁড়াতে পারবেন না এআইএডিএমকে প্রধান।
রাজ্যটির প্রাক্তন মুখ্যমন্ত্রী
জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর তখ্তে বসতে যখন পন্নীরসেলভামের সঙ্গে তার
দড়ি টানাটানি চলছে, ঠিক তখনই চরম দুঃসংবাদ শশিকলার জন্য। দুর্নীতি মামলায়
তাকে দোষী সাব্যস্ত করেছে শীর্ষ আদালত। হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে
নিম্ন আদালতের রায়কেই বহাল রেখেছেন শীর্ষ আদালত। অবিলম্বে শশিকলাকে নিম্ন
আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment