রাজধানীর
গুলিস্তানের ফুটপাতে হকারদের উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায়
করা হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে দুইজন জামিন চাইলে ঢাকার মহানগর হাকিম জামিন
নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন—ঢাকা মহানগর
(দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। গত বছরের ১৭ নভেম্বর
ছাত্রলীগের এ দুই নেতা অত্যন্ত গোপনীয়ভাবে আদালতে আত্মসমর্পণ করে জামিন
নেন। গত বছরের ৪ ডিসেম্বর জামিন বাতিল করে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানার কাগজ শাহবাগ থানায় পাঠানো হয়।

No comments:
Post a Comment