পরীক্ষায়
অংশ নিতে ঠিকই প্রস্তুতির সারল বাপি দাস। স্কুল ড্রেস পরে পরীক্ষায় যাওয়ার
আগে শিবঠকুরকে পূজা দিতে চায় বলে বাড়ি থেকে বেরোয় সে। বাড়ির কিছু দূরে
বাজিমরায় মন্দিরে দিকে যায়। কিন্তু মন্দিরে না ঢুকে পাশের বটগাছে উঠে ডালে
বসে পড়ল বাপি। সে কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী।আজ
শনিবার থেকে আসামে মাধ্যমিকের পরীক্ষা শুরু। মাধ্যমিক পরীক্ষার্থীর গাছে
উঠে বসে থাকার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাজুড়ে। খবর পেয়ে সেখানে ছুটে
যান বাপির বাবা দীনু দাস ও কাকা উত্তম দাস। তারা তাকে নেমে আসতে বার বার
অনুরোধ জানালেও রাজি হয়নি সে।
এদিকে পরীক্ষার হলে ঢোকার সময়ও যে পেরিয়ে
যাচ্ছে। আতংক দেখা দেয় বাবা-কাকার মনে। গাছ থেকে পড়ে গেলে মারাত্মক অঘটন
ঘটবে। পরে ঝুঁকি নিয়েই কিশোরী এই ছাত্রীর কাকা উত্তম গাছে ওঠেন।
বুঝিয়ে-শুনিয়ে নামিয়ে আনেন বাপিকে। এ দিন আর পরীক্ষা দেয়া হয়নি তার।
পারিবারিক সূত্র জানায়, পরীক্ষার নাম শুনলে বরাবরই ভয় পেয়ে যায় বাপি। আর
পরীক্ষাভীতির কারণেই এ ঘটনা ঘটিয়েছে সে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
সূত্র: আনন্দবাজার পত্রিকা

No comments:
Post a Comment