Saturday, February 11, 2017

ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যে ভোট : অগ্নিপরীক্ষায় মোদি

ভারতের উত্তরপ্রদেশে আজ শনিবার ভোট-যুদ্ধ শুরু হয়েছে। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত অঙ্গরাজ্য উত্তরপ্রদেশের ভোট দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক অগ্নিপরীক্ষা। প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার মেয়াদের অর্ধেক সময় পার করেছেন। মোদির বিতর্কিত নোট বাতিল সিদ্ধান্তের পর প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় ভোট হচ্ছে ১৫টি জেলার ৭৩টি আসনে। প্রার্থীর সংখ্যা ৮শ ৩৯। ভোটদাতা ২ কোটি ৬ লাখ। এখানকার কেন্দ্রের মধ্যে রয়েছে নয়ডা। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর ছেলে পঙ্কজ। লালুপ্রসাদ যাদবের জামাই,
সমাজবাদী পার্টির প্রার্থী রাহুল যাদব প্রতিদ্বন্দ্বিতা করছেন সিকান্দাবাদ আসনে। মথুরা আসনে লড়ছেন বিজেপির জাতীয় মুখপাত্র শ্রীকান্ত শর্মা। উত্তরাঞ্চলীয় রাজ্যটিতে মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে। মকয়েক সপ্তাহ ধরেই ভোট গ্রহণ চলবে। শনিবার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই নির্বাচনে গোলযোগের কোন খবর পাওয়া যায়নি। তবে মুজাফফরনগরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সৈন্যরা এখনকার ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিচ্ছে। ১১ মার্চ নির্বাচনের ফল প্রকাশিত হবে। কংগ্রেসের পরবর্তী সম্ভাব্য নেতা রাহুল গান্ধী (৪৬) যাদবের পক্ষে প্রচারণা চালিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে ভরাডুবির পর দলটিকে ঘুরে দাঁড়াতে হলে এই নির্বাচনে তাদের জয়লাভ অত্যন্ত প্রয়োজন।

No comments:

Post a Comment