Monday, February 27, 2017

উৎসবের কথা বলে বাড়িতে ডেকে ছাত্রীকে বন্ধুদের গণধর্ষণ

উৎসবের কথা বলে ডেকে নিয়ে গিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণ করেছে তারই ছয় বন্ধু। অভিযোগ পেয়ে শনিবার অভিযুক্ত ছয়জনকেই গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গৌরব, সানি, সচিন, রোহতাশ, বিনোদ এবং বান্টি। এরা প্রত্যেকেই নির্যাতিতার পরিচিত এবং বন্ধু। দিল্লি পুলিশকে নির্যাতিতা জানান, ৩ ফেব্রুয়ারি কলেজ থেকে বেরিয়ে পার্টি করতে বন্ধু রোহটাশের বাড়িতে যান তিনি। বাইকে চাপিয়ে তার দুই বন্ধু গৌরব ও সানি তাকে সেখানে নিয়ে যায়।
তিনি জানান, রোহতাশের বাবা-মা ওই দিন বাড়িতে ছিলেন না। বাকি বন্ধুরা আগে থেকেই ওই বাড়িতে হাজির হয়েছিল। ওই তরুণী জানান, সেখানেই পার্টি চলাকালীন রোহতাশ, গৌরব, সানি আর সচিন তাকে ধর্ষণ করে। এর পর বিনোদ তাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে যায়। তখন ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে তাকে ফের ধর্ষণ করা হয়। হিন্দুস্তান টাইমস।

No comments:

Post a Comment