Monday, February 13, 2017

ভারতে চলন্ত ট্রেনে তরুণী গৃহবধূর উপর অ্যাসিড হামলা

ভারতে চলন্ত ট্রেনে তরুণী গৃহবধূর উপর অ্যাসিড হামলা চালিয়েছে এক দুষ্কৃতী। গতকাল রোববার রাতে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার এক সহযাত্রীও। হামলার পর চলন্ত ট্রেন থেকেই চম্পট দিয়েছে ওই দুষ্কৃতী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুরের বাসিন্দা ওই তরুণী যাদবপুরে একি বিউটি পার্লারে কাজ করেন। কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি।
বারুইপুর ছেড়ে যখন ট্রনটি কল্যাণপুরের দিকে যাচ্ছিল তখনই মহিলা কামরায় উঠে এক যুবক অ্যাসিড ছোড়ে ওই তরুণীর মুখে। তার পাশে বসা এক সহযাত্রীও গুরুতর জখম হন। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহযাত্রীরাই দুই অ্যাসিড আক্রান্তকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তারপর দু'জনের অবস্থাই অবনতি হলে রেফার করা হয় বাঙ্গুর হাসপাতালে। ওই তরুণীর বাবার অভিযোগ, এই অ্যাসিড হামলার পিছনে প্রোমোটারের হাত রয়েছে। কল্যাণপুরের জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই হামলা হয়েছে বলে তার অভিযোগ। তার বাড়িতে হুমকিও দেওয়া হয়েছিল।

No comments:

Post a Comment