গোপালগঞ্জের
কোটালীপাড়ায় বাসচাপায় সিয়াম (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার
দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত
সিয়াম কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। সে
কোটালীপাড়া কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনার পর
উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং পরে ফায়ার সার্ভিসের
সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তারা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে যান
বহন চলাচল বন্ধ করে দেয়। কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান,
কোটালীপাড়ার পয়সারহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ওই এলাকায় সিয়ামকে
চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানান ওসি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment