Sunday, February 5, 2017

মোস্তাফিজের কথা জানতে চায় হায়দরাবাদবাসী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলতে গিয়েই সবার নজর কেড়েছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। তার দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে শিরোপা ঘরে তুলেছে হায়দরাবাদ। তাই হায়দরাবাদবাসীর অতি আপনজন এই পেস সেনসেশন। বাংলাদেশ দলের প্রতিনিধিদের সাথে দেখা হলেই তাই মোস্তাফিজের খোঁজ-খবর নেন তারা। জিজ্ঞেস করেন, 'মোস্তাফিজ কোথায়?'
ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে এখন ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলবে তারা। তবে চোট থেকে সেরে না ওঠায় দলে নেই মোস্তাফিজ। আর তা নজর এড়িয়ে গেছে অনেকের। তাই হায়দরাবাদের জার্সি গায়ে আইপিএল মাতানো মোস্তাফিজের কথা জিজ্ঞেস করছেন তারা। রাজীব গান্ধি স্টেডিয়ামের কিউরেটর তাদেরই একজন। 'এটা তো মোস্তাফিজের হোমগ্রাউন্ড। ও কোথায়?' বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে কাছে পেয়ে জানতে চাইলেন তিনি। চোট থেকে সেরে না ওঠায় মোস্তাফিজ ভারতে যাননি শুনে হতাশ এই ভদ্রলোকের প্রতিক্রিয়াও নাকি ছিল অন্যদের মতোই, 'সামনে তো আইপিএল। ও হায়দরাবাদের হয়ে খেলতে পারবে তো?'

No comments:

Post a Comment