মার্কিন
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন মাত্র দু’সপ্তাহ। কিন্তু
এরই মধ্যে অর্ধেকেরও বেশি মার্কিনি তাদের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে
ফিরে পেতে চাইছেন। একটি সংস্থার জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে দ্য
ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। পাবলিক পলিসি পোলিং নামের সংস্থাটি
জানিয়েছে, তাদের পরিচালিত জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ মার্কিনি ওবামাকে
তাদের প্রেসিডেন্ট হিসেবে ফিরে পেতে চাইছেন। আর ট্রাম্প হোয়াইট হাউসে
যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ৪৩ শতাংশ মার্কিনি। গত ২০ জানুয়ারি নিজের
দ্বিতীয় মেয়াদ শেষে হোয়াইট হাউস ছেড়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশই নতুন প্রেসিডেন্টের অভিশংসন
চাইছেন। গত সপ্তাহে এ হার ছিল ৩৫ শতাংশ। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে
সাতটি মুসলমান দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প যে
নির্বাহী আদেশ জারি করেছেন তার পক্ষে মতপ্রকাশ করেছেন মাত্র ২৬ শতাংশ
মার্কিনি। যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দারই অভিযোগ, প্রেসিডেন্ট হওয়ার পরও
আবাসন বাণিজ্য সাম্রাজ্য থেকে ট্রাম্প এখনও নিজেকে পুরোপুরি গুটিয়ে নেননি।
তাই তার অভিশংসন দাবিতে ইমপিচ ট্রাম্প নাউ নামে একটি ক্যাম্পেইন গ্রুপ
ইতিমধ্যে ৫ লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে।

No comments:
Post a Comment