Tuesday, February 21, 2017

হেরে গেলেন নেইমার

শেষ শুনানিতেও হেরে গেলেন নেইমার। অর্থাৎ চুক্তি সংক্রান্ত মামলায় জিততে পারলেন না বার্সিলোনার ফুটবলার। চার বছর আগে বার্সেলোনায় আসার সময় স্যান্টোসের সাথে ট্রান্সফার ফি বাবদ যে সমস্যা ছিল তা থেকে মুক্ত হতে পারলেন না ব্রাজিলের পোস্টার বয়। একই দশা হয়েছে বার্সেলোনা, স্যান্টোস এবং নেইমারের বাবার সংস্থার। কোনো পক্ষের চুক্তিতেই সামঞ্জস্য ছিল না। নেইমারের জন্য চুক্তির ৪০ শতাংশ টাকা স্যান্টোসকে দিয়েছিল বার্সিলোনা। কিন্তু স্যান্টোস পুরো টাকা পায়নি। বাকি টাকা নেইমারের বাবার সংস্থার কাছে গিয়েছিল।
আইনজীবীরা বিচারকের কাছে জানিয়েছেন, নেইমার এবং তার বাবার কমপক্ষে দুই ‌বছর জেল হওয়া উচিত। সাথে জরিমানা। কিন্তু জেলে সম্ভবত যেতে হবে না নেইমারকে। কারণ এই ধরণের অপরাধ প্রথম করলেন নেইমার। বার্সেলোনা এবং স্যান্টোসের জরিমানার আর্জিও জানিয়েছেন আইনজীবীরা।

No comments:

Post a Comment