বিমান
পরিচালনায় বাধা দিলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে 'বেসামরিক
বিমান চলাচল আইন, ২০১৭' এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ
অনুমোদন দেয়া হয়।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি এ আইনের খসড়াটি মন্ত্রিসভার
নীতিগত অনুমোদন পেয়েছিল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম
সাংবাদিকদের বলেন, নতুন আইনে অপরাধের দণ্ড বাড়িয়ে বিমান পরিচালনায় বাধা
দিলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার
বিধান রাখা হয়েছে। তিনি জানান, বিমানের নেভিগেশনে হস্তক্ষেপে যাবজ্জীবন
কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া এই আইনের
আওতায় এয়ার নেভিগেশন অর্ডার ভাঙলে ৫ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা
দিতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

No comments:
Post a Comment