Tuesday, February 21, 2017

রায়পুরে আ’লীগের সম্পাদকসহ ৭জন গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে আ’লীগের সম্পাদকসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া খেলাসহ বিভিন্ন ধরণের মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আটকদের জুয়াসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে পৌর শহরের মধুপুর গ্রাম ও পৌর শহর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। জুয়ার অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুপুর গ্রামের মৃত ইয়াকুর আলীর ছেলে মিজান চৌধুরী (৪২), একই এলাকার মৃত আনা মিয়ার ছেলে নুর নবী (৪৫), মজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও লোকমানের ছেলে কামাল হোসেন (৩০)।
এছাড়াও গত ২ ফেব্রুয়ারি রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শায়লা জাহানের বাসায় চুরির মামলায় সোমবার বিকালে পৌর ৬নং ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনপুর গ্রামের মৃত এনজন পাটোয়ারীর ছেলে ও হাসপাতালের সামনে অবস্থিত ওষুধ ব্যবসায়ী জুয়েল পাটোয়ারী এবং কাটাল ফারুককে আটক হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জুয়া খেলা অবস্থায় আলীগ নেতাসহ ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার বাসায় চুরির মামলায় ২ আসামী ও অন্য এক আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment