রাজধানীর
দোলাইপাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
(র্যাব)। এ সময় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম
গ্রুপের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেলসহ
চারজনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা
হয়েছে বলে জানিয়েছে র্যাব। বুধবার সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত
করেছে র্যাব-সূত্র। র্যাবের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব-১০-এর একটি দল ভোররাত ৪টা থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশের
বাড়িটিতে অভিযান চালায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলে।

No comments:
Post a Comment