পেশাগত
দায়িত্ব পালনকালে গত বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামীলীগের দুই পক্ষের
সংঘর্ষের সময় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্ট গানের গুলিতে
সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যু হয়। এ হত্যার
প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল ১১ টায়
লক্ষ্মীপুর স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত একঘণ্টা
ব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্ত্যব রাখেন,
রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, সাংবাদিক
কামাল হোসেন, জহিরুল ইসলাম, মাহবুবুল আলম ভূঁঞা, সাইফুল ইসলাম স্বপন,
সাইদুল ইসলাম পাবেল, আলী হোসেন, আতাউর রহমান মনির প্রমূখ। মানববন্ধনে
বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাকারীদের গ্রেফতার করে
দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। নইলে রাজপথে নামতে বাধ্য হবে সাংবাদিকরা।
সাংবাদিক নির্যাতন ও হত্যার কোন বিচার হয় না। বিচার না হওয়ার কারনে বারবার
নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা।

No comments:
Post a Comment