ফ্রান্সে
‘স্পাইডারম্যান’ নামে পরিচিত একজন ছবি চোরকে আট বছরের কারাদণ্ড দেয়া
হয়েছে, তার বিরুদ্ধে প্যারিসের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে পাঁচটি
চিত্রকর্ম চুরির অভিযোগ রয়েছে। তার প্রকৃত নাম ভিজেরান টমিক।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে তার দুজন সহকারীও রয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি
তাদেরকে চুরি যাওয়া ছবিগুলোর দামের সমপরিমাণ অর্থ, এগারো কোটি ডলার
জরিমানা করা হয়েছে। ২০১১ সালে গ্রেফতার হওয়ার পর মিস্টার টমিক বলেছিলেন,
তিনি মাটিস, পিকাসো, ব্রাক, লেজির ও মডিগলিয়ানির আঁকা এই ছবিগুলো চুরি
করেছিলেন, কারণ সেগুলো তার পছন্দ ছিল। ছবিগুলো আর উদ্ধার করা যায়নি কখনো।
সূত্র: বিবিসি

No comments:
Post a Comment